Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে দুই হাজার তালগাছ রোপণের উদ্যোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪০ pm ০৯, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে দুই হাজার তালগাছ রোপণের উদ্যোগ

নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে দুই হাজার তালগাছ রোপণের উদ্যোগ

মিজানুর রহমান, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকায় বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বাড়াতে দুই হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের পাশে প্রতীকীভাবে দুটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এইচ এম খোদাদাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন স্থানে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় পৌর প্রকৌশলী হরিপদ রায়, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন এবং কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী
  • গৌরীপুরে ১০ দিনে ৩ খুন, চুরি-ছিনতাইয়ে আতঙ্ক
  • মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ
  • বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি, দুর্ভোগে বাউফল উপজেলা কৃষি অফিস
  • রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম