Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে টাস্কফোর্স

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৬ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে টাস্কফোর্স

কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে টাস্কফোর্স

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):

কুলাউড়ায় মাদক ও সামাজিক অবক্ষয় রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাস্কফোর্সের মাধ্যমে চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউএনও সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন,সীমান্ত নিরাপত্তা,চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় শহরের যানজট কমাতে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ,মাদকসেবীদের উৎপাত দমন এবং শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে উঠতি বয়সী ছেলে-মেয়েদের অনিয়ন্ত্রিত আড্ডা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি চুরি-ছিনতাই প্রতিরোধে বিট পুলিশিং জোরদার,সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে কেন্দ্র করে অপপ্রচার চালানো ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়েও আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও সানজিদা আক্তার বলেন,মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে টাস্কফোর্স গঠন করে চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে শহরের যানজট নিরসনেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সভায় বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান,বিএনপি নেতা সুফিয়ান আহমদ, জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন,ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও নির্মাল্য মিত্র সুমন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম,কমরেড আব্দুল লতিফ, প্রভাষক তাহমিনা সুলতানাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী
  • গৌরীপুরে ১০ দিনে ৩ খুন, চুরি-ছিনতাইয়ে আতঙ্ক
  • মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ
  • বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি, দুর্ভোগে বাউফল উপজেলা কৃষি অফিস
  • রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম