Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লন্ডনের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া

কী ঘটতে যাচ্ছে?

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১২ pm ০৮, মে ২০২৬
in প্রবাস, বিশ্ব
A A
0

লন্ডনের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। টাওয়ার হ্যামলেটসসহ পুরো ইংল্যান্ডজুড়ে ২০২৬ সালের স্থানীয় নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়েছে। আর এবারের ফলাফল যেন বদলে দিচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রিফর্ম ইউকে। দলটি পেয়েছে ৩৯৯টি আসন, যা আগের নির্বাচনের তুলনায় ৩৯৭টি বেশি। এই উত্থান ব্রিটিশ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ ও লেবার পার্টি। কনজারভেটিভ পেয়েছে ২৫৬টি আসন, আর লেবার পার্টি পেয়েছে ২৫৩টি আসন। দুই দলই উল্লেখযোগ্য সংখ্যক আসন হারিয়েছে।

তবে সবার নজর এখন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। এখানকার মেয়র পদে আস্পায়ার পার্টির লুৎফুর রহমান তার অবস্থান ধরে রাখতে পারবেন কিনা, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

একইসঙ্গে প্রশ্ন উঠেছে, দেশজুড়ে লেবার পার্টির উত্থান-পতনের প্রভাব পড়বে কি না সিরাজুল ইসলামের রাজনৈতিক ভবিষ্যতের ওপর। এদিকে লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টিও ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে। তবে টাওয়ার হ্যামলেটসের ৪৫টি কাউন্সিলর আসনের ফল এখনো ঝুলে রয়েছে।

আগামীকাল সকাল থেকে শুরু হবে চূড়ান্ত ফল ঘোষণার আনুষ্ঠানিকতা। এখন দেখার বিষয় সাধারণ ভোটাররা কি প্রথাগত রাজনীতি থেকে সরে নতুন শক্তির দিকে ঝুঁকছেন, নাকি শেষ পর্যন্ত পুরোনো দলগুলোর ওপরই আস্থা রাখবেন। রিফর্ম ইউকে-এর এই উত্থান টাওয়ার হ্যামলেটসেও কোনো বড় অঘটনের জন্ম দেয় কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Tags: বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক থালাপতি বিজয়
  • বিরোধীদলকে গঠনমূলক সমালোচনার আহ্বান রিজভীর
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • নিখোঁজ তরুণী উদ্ধার ও পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
  • শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম