Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌতম আদানি মামলার অবসান চায় মার্কিন বিচার বিভাগ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৭ am ০৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা জালিয়াতি ও ঘুষসংক্রান্ত মামলা প্রত্যাহারের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আদালতে জমা দেওয়া এক আবেদনে সংস্থাটি জানিয়েছে, মামলাটি মূলত বিদেশে সংঘটিত অভিযোগকে কেন্দ্র করে হওয়ায় এটি পরিচালনা করা জটিল। পাশাপাশি বিষয়টি বর্তমান প্রশাসনের আইনগত অগ্রাধিকারের মধ্যেও পড়ে না।

গত মাসে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গারাউফিস সরকারপক্ষকে জানতে চান, কেন বাইডেন প্রশাসনের সময়ে দায়ের করা সিকিউরিটিজ ও ওয়্যার জালিয়াতির মামলাটি বাতিল করা উচিত। এর জবাবে শনিবার বিচার বিভাগ আদালতে ১০ পৃষ্ঠার একটি নথি দাখিল করে। সেখানে গৌতম আদানি ও আদানি এন্টারপ্রাইজেসের অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ স্থায়ীভাবে প্রত্যাহারের পক্ষে বিস্তারিত যুক্তি তুলে ধরা হয়।

বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, আগের প্রশাসনের সময়ে মামলাটি এমন পরিস্থিতিতে করা হয়েছিল, যেখানে আদালতে অভিযোগ প্রমাণের সম্ভাবনা ছিল অত্যন্ত কম। তাদের দাবি, প্রশাসনের বিদায়ের শেষ পর্যায়ে অভিযোগপত্র প্রকাশের মাধ্যমে মূলত সংশ্লিষ্টদের প্রকাশ্যে বিব্রত করাই লক্ষ্য ছিল, বাস্তবে মামলাটি বিচারিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ খুবই সীমিত ছিল।

সরকারি আইনজীবীরা আরও বলেন, যেহেতু অভিযোগের সঙ্গে কোনো মার্কিন প্রতিষ্ঠান, সংগঠিত অপরাধচক্র বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত নয়, তাই এ ধরনের বিদেশকেন্দ্রিক মামলায় মার্কিন বিচার ব্যবস্থার সম্পৃক্ত হওয়া প্রয়োজনীয় নয়। আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগে যেসব আর্থিক লেনদেনের কথা বলা হয়েছে, সেগুলো ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ কোনো স্বার্থ ছিল না।

২০২৪ সালে মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করেছিল, একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনার সঙ্গে গৌতম আদানি যুক্ত ছিলেন। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারীদের কাছে কোম্পানির দুর্নীতিবিরোধী নীতিমালা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগও আনা হয়। তবে আদানি গ্রুপ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং গৌতম আদানি ব্যক্তিগতভাবে কখনো মার্কিন আদালতে হাজির হননি।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বড় করপোরেট মামলাগুলোর বিষয়ে বিচার বিভাগের অবস্থানে যে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, এই আবেদন তারই একটি উদাহরণ। তবে বিচারক নিকোলাস গারাউফিস আনুষ্ঠানিকভাবে মামলা খারিজের আদেশ না দেওয়া পর্যন্ত অভিযোগগুলো আইনগতভাবে বহাল থাকবে।

সূত্র: রয়টার্স

Tags: গৌতমবিভাগমার্কিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কেন সেরা বন্ধুকেই বিয়ের সিদ্ধান্ত নিলেন মৌসুমী হামিদ?
  • সরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ
  • চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু
  • অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম