Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

Bangla FM OnlinebyBangla FM Online
১:২১ pm ০৫, জুলাই ২০২৬
in Lead News, বাংলাদেশ
A A
0

সরকারি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে তৈরি হওয়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী প্রস্তুতের সময় ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে অগ্রাধিকার দিতে হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে সংশ্লিষ্ট কর্মসূচির উদ্দেশ্য, গুরুত্ব ও তথ্য স্পষ্টভাবে উপস্থাপিত হয়। একই সঙ্গে নকশা হতে হবে প্রাসঙ্গিক ও বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

Tags: নিষেধাজ্ঞাপ্রধানমন্ত্রীসরকারি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘামাচি ও চুলকানি থেকে স্বস্তি পেতে নিমপাতার ব্যবহার
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ
  • গরমে অসুস্থতা এড়াতে যা করবেন
  • গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
  • সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম