Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হঠাৎ বাড়ছে কাঁচামরিচের দাম

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৫ pm ০১, অগাস্ট ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0
হঠাৎ বাড়ছে কাঁচামরিচের দাম

হঠাৎ বাড়ছে কাঁচামরিচের দাম

রাজধানীর বাজারগুলোতে শাক-সবজির পাশাপাশি হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানেকেজিতে প্রায় ১০০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। একই সাথে বর্ষা ও বন্যার অজুহাতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সবজির বাজারও চড়া।

শুক্রবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছিল, তা এখন খুচরা বাজারে ৪০০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, করলা, বরবটিসহ অন্যান্য সবজি।

বর্তমানে বাজারে মানভেদে লম্বা বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, সাদা বেগুন ১৪০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে ধুন্দল ও পটোল কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে খুচরা বিক্রেতারা জানান, টানা বৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে সবজি খেত তলিয়ে গিয়ে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এছাড়া পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়া এবং পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে বলে জানান তারা।

হঠাৎ এভাবে কাঁচামরিচ ও সবজির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারের এই অস্থিরতা কমাতে দ্রুত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

Tags: হঠাৎ বাড়ছে কাঁচামরিচের দাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র আংশিক কমিটি ঘোষণা
  • পদোন্নতি বনাম গ্রেডের বাস্তবতা
  • নাহিদ-আসিফের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যে, যা আছে সব ফাঁস করে দাও’: রাশেদ খাঁন
  • হঠাৎ বাড়ছে কাঁচামরিচের দাম
  • ইরানে সোমবারের আগেই ‘তীব্র আঘাত’ দেওয়ার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম