Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাহিদ-আসিফের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যে, যা আছে সব ফাঁস করে দাও’: রাশেদ খাঁন

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৫ pm ০১, অগাস্ট ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে তার বিরুদ্ধে আর কথা না বলার অনুরোধ করেন এবং বলেন, তিনি নিজেও আর কিছু বলবেন না। জবাবে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং মন্ত্রীদের নিয়ে মন্তব্য বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, নাসীরুদ্দীন তখন জানান যে, তিনি এ বিষয়ে গণমাধ্যমেও বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, ওই রাতেই নাসীরুদ্দীন আবার ফোন করে বলেন, ‘আমি সব বলে দেবো, নাহিদ-আসিফের কাছ থেকে আপনি পাঁচ লাখ করে টাকা নিতেন।’ এছাড়া তিনি ফ্ল্যাট কেনার নথিপত্র নিজের কাছে রয়েছে বলেও দাবি করেন।

এসব অভিযোগ অস্বীকার করে রাশেদ খাঁন বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে কখনও কোনো অর্থ নেননি। তিনি নাসীরুদ্দীনকে উদ্দেশ করে বলেন, তার কাছে যদি কোনো তথ্য থাকে, তাহলে তা প্রকাশ করে দিতে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লিখেছেন, প্রথম ফোনের পর তিনি ভেবেছিলেন নাসীরুদ্দীন নিজের ভুল বুঝতে পেরেছেন। তবে পরদিন আবারও তাকে নিয়ে বক্তব্য দেওয়ায় তিনি হতাশ হয়েছেন।

উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tags: অভিযোগআসিফনাহিদরাশেদ খাঁন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফাস্টফুডে স্বাস্থ্যঝুঁকি, শিশুকে ঘরে তৈরি সুষম খাবার দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • ইবির মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ইরানের ড্রোন হামলা প্রতিহত করল কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
  • ইরানকে নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর পরিকল্পনা ফাঁস
  • মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা আতঙ্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম