সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপির যৌথ অভিযানে ২৬.০৯ (ছাব্বিশ দশমিক শূন্য নয়) ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিচালিত অভিযানে অবৈধভাবে পরিবহন ও মজুত করা সেগুন কাঠ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া জানান,জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান,বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

