Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এবার কাছে নিয়ে গান শোনালেন অভিনেতা

news room1bynews room1
১০:৫৭ am ০১, জুলাই ২০২৫
in বিনোদন
A A
0
ফাইল ছবি

ফাইল ছবি

সাহেব চট্টোপাধ্যায় এখন যেন ধূসর চরিত্রের অন্য নাম। ওটিটিতে একের পর এক রহস্যঘেরা গল্পে তিনি হয়ে উঠছেন দুর্ধর্ষ খলনায়ক। ‘বিজয়া’ সিরিজ হোক বা সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’, তার অভিনীত নেতিবাচক চরিত্রগুলোতে যেন জমে উঠছে রহস্যের গা ছমছমে আবহ।

তাঁর এই ইমেজ আরও পোক্ত হচ্ছে অদিতি রায়ের নতুন ওয়েব সিরিজে। হইচই প্ল্যাটফর্মে আসতে চলা সেই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, সাহেব ও শুভশ্রী—দুইজনই হতে চলেছেন সিরিজটির মূল চালিকা শক্তি।

তবে প্রশ্ন উঠেছে, সাহেব কি আর ইতিবাচক চরিত্রে ফিরবেন না? তাঁর চেহারা ও ব্যক্তিত্ব কি শুধুই ধূসর চরিত্রেই বেশি মানায়?

এই প্রশ্নের খানিক উত্তর মিলেছে আরেকটি নতুন কাজ থেকে। জানা গেছে, সাহেব এবার একটি ঐতিহাসিক ছবিতেও অভিনয় করছেন। ছবির নাম ‘বামাক্ষ্যাপা’, পরিচালনায় সায়ন্তন ঘোষাল, প্রযোজনায় এসভিএফ।

ছবিতে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে থাকছেন সব্যসাচী চৌধুরী, যিনি ছোট পর্দায় এই চরিত্রে ইতোমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। আর সাহেব চট্টোপাধ্যায় থাকছেন বামাক্ষ্যাপার পিতা ‘সর্বানন্দ চট্টোপাধ্যায়’-এর ভূমিকায়। ইতিহাস অনুযায়ী, সর্বানন্দের অকালমৃত্যু ঘটে প্রায় চল্লিশ বছর বয়সে—সেই চরিত্রের আবেগ ও ভার বহন করবেন সাহেব।

এই ছবির সংগীত পরিচালনায় রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, বামাক্ষ্যাপার চরিত্রে ব্যবহৃত সব গান গাইবেন সাহেব নিজেই। অর্থাৎ এই ছবিতে সাহেব থাকবেন গায়ক এবং অভিনেতা—দুই ভূমিকাতেই।

Tags: ইন্দ্রদীপ দাশগুপ্ত।ওটিটি সিরিজকলকাতাবিনোদনশুভশ্রীসাহেব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহের গাজাঁ ব্যবসায়ী জামালপুরে গ্রেপ্তার, ২ জনের কারাদন্ড
  • হঠাৎ কেন এত জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো’ গান
  • ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ 
  • ডেপুটি স্পিকারের জাল ডিও পত্র নিয়ে সতর্ক করল জাতীয় সংসদ
  • মধ্যনগরে পাকন পিঠা ও নকশিকাঁথায় নারী উদ্দোক্তার আশার স্বপ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম