Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না: রুনা লায়লা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৯ pm ১২, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

উপমহাদেশের সংগীতের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক ও কান্নায় ভেঙে পড়েছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। তাঁর এই চিরবিদায়ের খবরে ব্যক্তিগতভাবে চরম আঘাত পেয়েছেন রুনা লায়লা।

আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় রুনা লায়লা বলেন, “পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মঙ্গেশকর দিদি চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।”

রুনা লায়লা তাঁর ও আশা ভোঁসলের মধ্যকার গভীর সম্পর্কের কথা স্মরণ করে বলেন, “তাঁরা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন—মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।” তিনি আরও জানান, রুনা লায়লার সুর করা ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানের রেকর্ডিংয়ের সময় তাঁদের শেষ দেখা হয়েছিল। এরপর নিয়মিত ফোনে যোগাযোগ থাকলেও গত কয়েকদিন কথা না হওয়ার আক্ষেপ তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।

কণ্ঠভেজা আক্ষেপে রুনা লায়লা বলেন, “কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব—আজ করব, কাল করব—এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না। যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না। নিজের ভেতরে খুব কষ্ট হচ্ছে।”

আশা ভোঁসলে এবং রুনা লায়লার মধ্যকার বন্ধুত্ব ও পেশাগত শ্রদ্ধা ছিল সর্বজনবিদিত। দুই দেশের দুই কিংবদন্তির এই আত্মিক টান উপমহাদেশের সংগীত ইতিহাসে এক অনন্য উদাহরণ। আশা ভোঁসলের প্রয়াণে রুনা লায়লার এই হাহাকার আসলে কোটি সংগীতপ্রেমীর হৃদয়েরই প্রতিধ্বনি। লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের প্রয়াণের মাধ্যমে উপমহাদেশের প্লেব্যাক সংগীতের একটি সোনালী যুগের পরিসমাপ্তি ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলেবিনোদনবিশেষ নিউজরুনা লায়লা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরের ​শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
  • রংপুরে যুবদল নেতা রাকিব হত্যা: মূল পরিকল্পনাকারী দম্পতি র‍্যাবের হাতে গ্রেফতার
  • সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • বরিশালে ব্যতিক্রমী বর্ষবরণ: গুঠিয়ায় ভেদাভেদহীন সম্প্রীতির মিলনমেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম