Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৫ pm ১৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ ফয়সাল খন্দকার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরের সূচনায় পুরনো সব গ্লানি ভুলে আনন্দ-উৎসবে মেতে ওঠে উপজেলার সর্বস্তরের মানুষ। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন গ্রামাঞ্চলে বৈশাখী মেলা, দেশীয় মাছ দিয়ে পান্তা ভাত পরিবেশন এবং বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। এ আয়োজন বাঙালির ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক মিলনমেলায় পরিণত হয়।

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম।

শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কেএম ইশমাম। বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ ও বিভিন্ন ভর্তা দিয়ে পান্তা ভাত পরিবেশন করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। অন্যদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নববর্ষ উদযাপন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউএনও কেএম ইশমাম।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম