Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে ব্যতিক্রমী বর্ষবরণ: গুঠিয়ায় ভেদাভেদহীন সম্প্রীতির মিলনমেলা

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৪ pm ১৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বাংলা নববর্ষ উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বর্ষবরণ উৎসব। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালিদুর রহমান খাঁনের উদ্যোগে তার নিজ বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে ধনী-গরিব ভেদাভেদ ভুলে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

বৈশাখের সকাল থেকেই অতিথিদের পরিবেশন করা হয় পান্তা ভাত, আলুভর্তা, ডালের বড়া ও ডিম। বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় কারিগর শ্যামল ভদ্রের তৈরি গরম জিলাপি। সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জমে ওঠে এ মিলনমেলা।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, বর্তমান সময়ে এমন সম্প্রীতির আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

আয়োজক খালিদুর রহমান খাঁন বলেন, বিশ্বব্যাপী অস্থিরতার এই সময়ে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করা জরুরি। তার বিশ্বাস, এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। সব মিলিয়ে, গুঠিয়ার তেরদ্রোন গ্রামের এই বর্ষবরণ উৎসব হয়ে উঠেছে এক অনন্য সম্প্রীতির দৃষ্টান্ত।

Tags: বর্ষবরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • লালমনিরহাটে কড়া নজরদারিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
  • জুলাই নিয়ে বিদ্রূপাত্মক ফেসবুক পোস্ট নিয়ে ডোমারে সমালোচনার ঝড়
  • চীনের সঙ্গে যৌথ গবেষণা ও পিএইচডির সুযোগ, বাকৃবিতে সিএইউ হাব চালু
  • মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম