Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৪ pm ১৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি:

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেললাইন ও মহাসড়কে শিক্ষার্থী সংক্ষিপ্ত সময়ের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

এ সময় কয়েকটি যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন সাময়িকভাবে আটকা পড়লেও ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আজ বুধবার বিকাল ৩টার দিকে এইচএসসি ২০২৬ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী হাতে ব্যানার নিয়ে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার রেললাইন ও মহাসড়কে অবস্থান নেয়। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কর্মসূচির কারণে অল্প সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল— “দিনাজপুর শিক্ষার মান চাই, ভবিষ্যতের অধিকার চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, দায়িত্বহীনতা নয় জবাবদিহিতা চাই, শিক্ষার্থীদের সাথে বৈষম্য বন্ধ করো, অনুদূরদর্শী সিদ্ধান্ত দূর হোক, শিক্ষা ব্যবস্থা মুক্ত হোক, এইচএসসি ২০২৬ ব্যাচ। একতাবদ্ধ শিক্ষার্থী পরিবর্তনের প্রত্যয়।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে শহরের দিকে অগ্রসর হয় এবং পরে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি শেষ করে ছত্রভঙ্গ হয়ে যায়।

আন্দোলনে অংশ নেওয়া এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী উম্মে তাবাসসুম বলেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে আমরা হতাশ। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একই পরীক্ষার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে আমরা আমাদের অবস্থান জানাতে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছি।

দিনাজপুর কেবিএম কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত থাকলেও অন্য বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের অনুভূতি তৈরি হয়েছে। শিক্ষা ব্যবস্থায় ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানাচ্ছি।

তবে এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডে সামনের পুলিশের সতর্ক অবস্থায় ছিল। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করার কথা থাকলেও পুলিশের উপস্থিতি এবং গোয়েন্দা তৎপরতা থাকায় শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে অবস্থান বা কোন বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেলদুয়ার উপজেলার এলেংজানী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নাল্লাপাড়া বাজার ও ব্রিজ!
  • হরমুজে দুই জাহাজ থামাল আইআরজিসি
  • চবি মেডিকেলে সিক রুম বিয়ারারদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা
  • রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আরও বাণিজ্যপথ বন্ধের হুমকি ইরানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম