Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩২ pm ১৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের নিচে ওই যুবক কাটা পড়েছেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেত্রকোণায় সাত হাজার পিস ইয়াবাসহ নারী কারবারি আটক
  • মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠদের স্বীকৃতি
  • সাতক্ষীরায় শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
  • সুনামগঞ্জে ৬০০ ফুট কাঁচা সড়কে চরম দুর্ভোগ
  • দেলদুয়ারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত!

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম