Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজে দুই জাহাজ থামাল আইআরজিসি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৫ pm ১৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
হরমুজে দুই জাহাজ থামাল আইআরজিসি

হরমুজে দুই জাহাজ থামাল আইআরজিসি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্কতামূলক গুলি ছুড়ে অন্তত দুটি জাহাজ থামিয়েছে বলে দেশটির তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করতে আইআরজিসি এ পদক্ষেপ নেয়। তবে থামানো জাহাজগুলোর পরিচয় বা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

সংঘাত শুরুর পর ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, সার এবং বিভিন্ন পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ নিয়ন্ত্রণে রেখে আলোচনায় কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা করছে তেহরান।

তবে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি এবং সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে উভয় পক্ষের দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি।

সুত্রঃ আলজাজিরা

Tags: আইআরজিসিবিশেষ নিউজহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণমাধ্যমে কথা বলায় ব্রিটিশ নাগরিকের সাজা আরও ২ বছর
  • বেরোবিতে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • বন্যার্তদের পাশে বিজিবির মানবিক সহায়তা
  • তাহিরপুরে বালু লুট, সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেত্রকোণায় সাত হাজার পিস ইয়াবাসহ নারী কারবারি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম