Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তাহিরপুরে বালু লুট, সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৩ pm ১৫, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
তাহিরপুরে বালু লুট, সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

তাহিরপুরে বালু লুট, সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকার বাসিন্দা মো. হুমায়ুন কবীর তার পৈতৃক ও মৌরসি সম্পত্তি দখলচেষ্টা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। 

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের  শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একটি ভূমিদস্যু চক্র তার প্রয়াত পিতার নামে রেকর্ডভুক্ত জমি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

লিখিত বক্তব্যে হুমায়ুন কবীর জানান, তাহিরপুর উপজেলার চালিয়াঘাট মৌজায় তার প্রয়াত পিতার নামে প্রায় ৫ একর ২৫ শতক জমি রেকর্ডভুক্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী, একটি প্রভাবশালী চক্র ওই জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১১ জুলাই একটি মহল তার ছোট ভাই নারজেল হোসেনের ছবি ব্যবহার করে মানববন্ধনের নামে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করেছে। তার দাবি, নারজেল হোসেন একজন সরকারি চাকরিজীবী এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে এবং তার ভাইয়ের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করে চাকরিজীবনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টা ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tags: তাহিরপুরসুনামগঞ্জসুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে শিশু হত্যা: তিন বছর পর মৃত্যুদণ্ড
  • তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
  • চট্টগ্রামের সাতকানিয়ায় বানভাসি মানুষের পাশে সীবলি ফাউন্ডেশন
  • ইরানে কূটনীতির পথে বাধা কট্টরপন্থীরা: ব্রিটিশ সাবেক উপদেষ্টা
  • হরিপুরে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম