Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৯ pm ০৮, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফাহিম ( ২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল ১০ টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার সাব্বির ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফাহিম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। সে রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের  অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার সুবিধার জন্য তিন মাস আগে এই ছাত্রাবাসে ওঠে।

প্রতক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। অসুস্থজনিত কারণে তারা গত তিনদিন আগে বাড়িতে চলে যায়। গত তিনদিন ধরে ফাহিম একাই কক্ষে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে গল্পগুজব করে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্ষে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে। এসময় সারা না পেয়ে বাড়ির পেছনের বেলকনি দিয়ে উকি দিলে ফ্যানের সঙ্গে ফাহিমের মরদেহ ঝুলতে দেখা যায়।পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  নিহত ফাহিমের বাবা পুলিশে চাকরী করেন। ফাহিমও পুলিশের চাকরির জন্য মাঠে দাঁড়াবে বলে তার বাবার কাছে বলে। কিন্তু বাবা তাকে পড়ালেখা চালিয়ে যেতে বলে। ধারণা করা হচ্ছে বাবার উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে।  নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tags: অপরাধঝুলন্ত মরদেহ উদ্ধারদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ১২ বছরের শিশুর অন্তঃসত্ত্বা
  • রাজধানীর কদমতলীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • পবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি
  • ফুলবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
  • নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, নতুন কমিটি বাতিলের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম