Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫২ দিন পর মধ্যপাড়া গ্রানাইট খনিতে পাথর উত্তোলন শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৪ pm ১১, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
৫২ দিন পর মধ্যপাড়া গ্রানাইট খনিতে পাথর উত্তোলন শুরু

৫২ দিন পর মধ্যপাড়া গ্রানাইট খনিতে পাথর উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি:
 দিনাজপুর পার্বতীপুরের  মধ্যপাড়া গ্রানাইট খনিতে আবারও ৫২ দিন পর পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল থেকে পূর্ণোদ্যমে খনির উৎপাদন কার্যক্রম চালু করা হয়। এতে খনির শ্রমিক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং উৎপাদন স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১৭ মে সকাল থেকেই পাথর  খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট-এর মজুদ শেষ হয়ে যাওয়ায়  পাথর উত্তোলন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় বিস্ফোরক আমদানিতে বিলম্ব হওয়ায় টানা ৫২ দিন উৎপাদন বন্ধ ছিল। সম্প্রতি বিস্ফোরক খনিতে পৌঁছানোর পর শনিবার থেকে পুনরায় উৎপাদন শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন। তিনি জানান, বিস্ফোরক দ্রব্যের সংকটের কারণে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে শনিবার সকাল থেকে আবারও পূর্ণমাত্রায় পাথর উত্তোলনের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, খনিতে ইতোমধ্যে ৮৮ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট পৌঁছেছে, যা দিয়ে প্রায় আড়াই মাস উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হবে। খনির মোট চাহিদা প্রায় ৩০০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য। অবশিষ্ট বিস্ফোরকও পর্যায়ক্রমে খনিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সময়মতো বিস্ফোরক সরবরাহ নিশ্চিত করতে না পারায় অতীতেও একাধিকবার মধ্যপাড়া গ্রানাইট খনিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিস্ফোরক সংকটের কারণে ২০২২ ও ২০২৫ সালেও খনিতে পাথর উত্তোলন কার্যক্রম স্থগিত ছিল। এছাড়া বিস্ফোরকের অভাবে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ থাকার ঘটনাও রয়েছে।
উল্লেখ্য, দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে তিন শিফটে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক খনিতে কর্মরত রয়েছেন।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে খনির পরিচালনায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি -এর সঙ্গে ছয় বছরের জন্য নতুন চুক্তি করে খনি কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিস্ফোরক সংকট কাটিয়ে উৎপাদন পুনরায় শুরু হওয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী খনি কর্তৃপক্ষ।
Tags: ৫২ দিন পর মধ্যপাড়া গ্রানাইট খনিতে পাথর উত্তোলন শুরুStone extraction resumes at Madhyapara Granite Mine after 52 days.
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন
  • মাসিক বেতন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে, দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মিলন
  • মাদকের তদবির করলে নেতাকর্মীরাও গ্রেপ্তার: এমপি সান্টু
  • ইরান যুদ্ধের উত্তাপে কমছে মার্কিন অস্ত্রভাণ্ডার; অস্ত্র সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র
  • টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে আগুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম