Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহের তারাকান্দায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ১৩, মে ২০২৬
in রাজনীতি
A A
0

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

মঙ্গলবার উপজেলার রামপুর ইউনিয়নের বুববুরিয়া বিল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ১১ দলীয় জোটের নেতা মুফতি মুহাম্মদুল্লাহ এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, লোকমান দারোগার জমি থেকে কালিয়ান নদী পর্যন্ত প্রায় ১ হাজার ৫৫০ মিটার খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং স্থানীয় জনসাধারণ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। রামপুর খাল পুনঃখনন কর্মসূচিও সেই উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ফুলপুর-তারাকান্দা এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বক্তব্য দেন। মুফতি মুহাম্মদুল্লাহ এমপিও এলাকার উন্নয়ন বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. তানভীর আহমেদ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

Tags: #উন্নয়ন#খালখননবিএনপিময়মনসিংহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৭তম বিসিএসের আরও ৯৭ জনকে নিয়োগ দিল সরকার
  • আফগানিস্তানে সাংবাদিক দমন নিয়ে নতুন বিতর্ক
  • শরীয়তপুরে সরকারের উন্নয়ন নিয়ে প্রেস ব্রিফিং, আলোচনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড
  • সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের শঙ্কা
  • ৯ বছর পর চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম