Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫০ pm ১৬, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর পৌর এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী নিজে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পুকুরে নেমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক সপ্তাহের শনিবার পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে যশোর পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি আমাদের বাড়ির আশপাশ পরিস্কার রাখতে পারি তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো।

এই কার্যক্রমকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মোড়ে আবদ্ধ না রেখে চলমান রাখার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় যশোর ইনস্টিটিউট এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করে।

এসময় সেখানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: চার বছর পর যশোরে আবারো করোনা ভাইরাসপরিচ্ছন্নতাবিদ্যুৎ প্রতিমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  • চবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আশিক-শাহরিয়ার
  • শ্রীমঙ্গলে অনলাইন জুয়ায় চারজন গ্রেপ্তার
  • কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
  • আমরা দয়ালু বলেই খামেনির দাফনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম