Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে অনলাইন জুয়ায় চারজন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩২ pm ০৪, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে অনলাইন জুয়ায় চারজন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে অনলাইন জুয়ায় চারজন গ্রেপ্তার

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শনিবার (০৪ জুলাই) র‌্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,শুক্রবার (০৩ জুলাই) রাত প্রায় ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-২,শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল জানতে পারে যে,শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রামে আব্দুল বারেক ভূঁইয়ার ভূষিমালের দোকানে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলছেন।

খবর পেয়ে র‌্যাবের দলটি রাত প্রায় ১০টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ টিকরিয়া গ্রামের মো. ইলিয়াস মিয়া (২৬), মো. জাফর আলী (২৫), মো. মাহফুজ আহম্মেদ রাফিন (২৬) ও মো. জাহিদ মিয়া (৩৮)।

র‌্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করেও অনলাইন জুয়ার সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল
  • আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী ববি শিক্ষার্থী 
  • বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান মোজতবা খামেনি
  • তৃণমূলে বড় ধাক্কা, সব পদ ছাড়লেন রাজ্য সভাপতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম