Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৬ pm ১৪, মে ২০২৬
in শিক্ষা
A A
0

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে এ সময়সূচি নির্ধারণের প্রস্তাব তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার দাবির সমন্বয় করে ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরুর প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে পুরো জানুয়ারি মাসজুড়ে লিখিত পরীক্ষা এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক খসড়া অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে এবং ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। রোজার ছুটি শুরুর আগেই পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়েই এই সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ডিসেম্বরের মধ্যে আনার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৮–৯ ফেব্রুয়ারি থেকে রোজার ছুটি শুরু হতে পারে। তাই তার আগেই পরীক্ষা শেষ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি ৩১ ডিসেম্বর শুরু ধরে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত একটি পূর্ণাঙ্গ খসড়া সময়সূচি তৈরির নির্দেশ দিয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার প্রস্তাব বিবেচনায় রেখেই ডিসেম্বরের শেষ দিনে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে, যাতে মন্ত্রণালয়ের ঘোষণাও বাস্তবায়িত থাকে এবং শিক্ষার্থীদের দাবিও প্রতিফলিত হয়।

 

Tags: এসএসসি পরীক্ষা ২০২৭এসএসসি রুটিনপরীক্ষার সময়সূচিবাংলাদেশ শিক্ষাবিশেষ নিউজশিক্ষা মন্ত্রণালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিষিদ্ধের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন নির্মাতা
  • গরমে শরীর ঠান্ডা ও ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে যেসব খাবার খেতে হবে
  • শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
  • শ্রীমঙ্গলে ৪২ বোতল মদসহ ‘বাসু’ গ্রেফতার
  • মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম