Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পীরগাছা থানার এসআই ফিরোজ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪২ pm ১৪, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
রংপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পীরগাছা থানার এসআই ফিরোজ

রংপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পীরগাছা থানার এসআই ফিরোজ

হাবিবুর রহমান হাবিব, রংপুর প্রতিনিধি:
রংপুর জেলা পুলিশের জুন-২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজজামান।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
জানা গেছে, জুন-২০২৬ মাসে আদালতের বিভিন্ন ওয়ারেন্ট সফলভাবে তামিল, দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এসআই ফিরোজজামানকে রংপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়ে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “এসআই ফিরোজজামানের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পীরগাছা থানার জন্যও গর্বের বিষয়। আদালতের ওয়ারেন্ট তামিলে তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিরলস পরিশ্রমের ফলেই তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন। ভবিষ্যতেও পীরগাছা থানা জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।”
পুরস্কারপ্রাপ্ত এসআই ফিরোজজামান বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমি রংপুর জেলা পুলিশ সুপার মহোদয়, পীরগাছা থানার ওসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের ওয়ারেন্ট দ্রুত বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করব।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবু রায়হান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মুকুল হোসেন, পুলিশ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মো. শাহ আলমগীর এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Tags: অফিসারফিরোজরংপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশ উত্তাল
  • হরমুজে ট্যাংকারে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: কুয়েত
  • ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিবসহ দুজনের তদন্ত সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম