জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।
প্রতিবেদনে জানানো হয়, আগামী ৫ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) এই ভার্চ্যুয়াল অনুষ্ঠানটির আয়োজন করেছে।
ধারণা করা হচ্ছে, উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তাভাবনা, বর্তমান দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এটিই হবে তাঁর প্রথম সরাসরি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান।

