Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে আত্মকর্মসংস্থানে ৩ নারীকে সেলাই মেশিন বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৯ pm ১৫, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
গৌরীপুরে আত্মকর্মসংস্থানে ৩ নারীকে সেলাই মেশিন বিতরণ

গৌরীপুরে আত্মকর্মসংস্থানে ৩ নারীকে সেলাই মেশিন বিতরণ

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রধান মন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবং গৌরীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ জুলাই বেলা ১১ টায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও গৌরীপুর পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. টি. তোফাজ্জল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সহসভাপতি মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য সদস্য, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত যুব সেলাই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উত্তর কোরিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন ভূকম্পনবিদ
  • গোপালপুরে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • নওগাঁয় অভিনব কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
  • আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • চরভদ্রাসনে লোকালয়ে এসে আটক মেছো বিড়াল, দেখতে জনতার ভিড়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম