Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় অভিনব কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২১ pm ১৫, জুলাই ২০২৬
in আইনশৃঙ্খলা
A A
0
নওগাঁয় অভিনব কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

নওগাঁয় অভিনব কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মুক্তিপণ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ সূত্রের তথ্যানুযায়ী অবগত হওয়া যায় যে , জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৪ জুলাই রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে চক্রটির চার সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের ভাড়া বাসায় ডেকে এনে মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করত। এরপর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত।

গ্রেফতারকৃতরা হলেন— মাহফুজুর রহমান বাঁধন (২৬), মো. মমিনুর ইসলাম (২২), রুমা খাতুন (২০) এবং সাদিয়া আক্তার মায়া (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছিল বলে তদন্তে প্রকাশ।

পুলিশ জানায়, এ চক্রের আরও সদস্য রয়েছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হানিট্র্যাপের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে তিনি তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ প্রদান করেন।

Tags: আদায়কারীনওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্ধকারে ডুবে চরভদ্রাসন বাজার: বন্ধ স্ট্রিট ল্যাম্প
  • শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩
  • জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
  • প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল
  • শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম