Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১০ pm ১৫, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বুধবার পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় শিক্ষা পদক-২০২৬ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি দেখানো হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন, মো. বাহার মিয়া, শাহাদাৎ হোসেন লিটন, আবুল ফারুক বকুল, শওকত হোসেন খান সোহাগ, মো. মন্তাজ মিয়া, হাজী মো. জালাল, শেখ আমজাদ হোসেন বাবু, মাওলানা মো. রাসেল, পলাশ মজুমদার, মো. দেলোয়ার হোসেন, মামুন আহমেদ, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হিরালাল সাহা, বিদ্যালয়ের পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সহ-সভাপতি মো. শাহ আলম, বিদ্যুৎসাহী সদস্য দীপংকর ঘোষ নয়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকার কর্মসূচি শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

অতিথিরা বলেন, বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে এদেশে জনপ্রিয় করেছিলেন। বর্তমান সরকারও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অন্ত:ত একটি করে গাছ লাগানোর তারা আহ্বান জানান।

Tags: #আখাউড়াউদ্বোধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
  • প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল
  • শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা
  • মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
  • গোপালপুরে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম