Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রবল বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৫ pm ০৯, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
প্রবল বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন

প্রবল বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন

রিজওয়ান, নওগাঁ:

রাত ভর প্রবল বর্ষণের ফলে নওগাঁ শহরের বিভিন্ন প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটুপানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, রিকশাচালক এবং সাধারণ পথচারীরা। শহরের স্বাভাবিক জনজীবন অনেকটাই ব্যাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে শহরের ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ না থাকায় শহরের প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। অনেক এলাকার নিচু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতেও পানি ঢুকে পড়েছে, যার ফলে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যানবাহন পানির মধ্যে বিকল হয়ে পড়ে আছে। গণপরিবহনের সংকটের সুযোগ নিয়ে কিছু রিকশা ও ইজিবাইক চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষজন হাঁটুপানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য ভারী বৃষ্টিতেই নওগাঁ শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হলেও এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে তারা অভিযোগ করেন।

ভুক্তভোগীরা দ্রুত জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এদিকে নওগাঁ জেলার পত্নী তলায় গত রাতের প্রবল বর্ষনের ফলে মাঠ- ঘাট- প্রান্তর সব একাকার হয়ে গেছে। নজিপুর বাসস্ট্যান্ডের গোলচত্বর যেন একটা মিনি সাগরে পরিনত হয়েছে । জল নিষ্কাশনের পরিপূর্ণ পথ না থাকায় বাসস্ট্যান্ডের এই অবস্থা। দীর্ঘদিন প্রচন্ড তাপদাহের পরে এই ভারী বর্ষন আগামী সুখকর বর্ষার বার্তা বহন করছে বলে চাষি সমাজ মনে করছেন।

Tags: চরম দুর্ভোগে জনজীবনপ্রবল বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান আতঙ্কে বিমান বদল ট্রাম্পের?
  • বিদ্যুৎ উপকেন্দ্রের ত্রুটিতে তিন দিন অন্ধকারে জাপান গার্ডেন সিটি
  • টানা হয়েছিল শোকের তাঁবু, ‘নিশ্চিত মৃত’ সেই ফিলিস্তিনি যুবক ফিরলেন জীবিত
  • সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ তাহের
  • প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত: বগুড়ায় হচ্ছে তুরস্কের সহযোগিতায় সামরিক ড্রোন কারখানা!

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম