Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন : ইসি আনোয়ারুল ইসলাম

Tanazzina TaniabyTanazzina Tania
১০:১৫ pm ৩১, অক্টোবর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, ডিসেম্বরের প্রথম ভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন,

“আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছি। তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে। আশা করছি মিডিয়ার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

গণভোট সংসদ নির্বাচনের আগে না পরে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

“বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেটি এখনও আমাদের কাছে পৌঁছেনি। সিদ্ধান্ত হলে জানানো হবে।”

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হবে কি না জানতে চাইলে তিনি বলেন,

“এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটার অপেক্ষায় আছি।”

নির্বাচনী প্রতীক বিষয়ে তিনি জানান,

“পরিকল্পনা বিধিমালায় কতগুলো প্রতীকের একটি তফসিল রয়েছে। সময় সময় নির্বাচন কমিশন সেগুলো পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। এ সম্পর্কিত কার্যক্রম আমরা সম্পন্ন করেছি।”

তিনি আরও জানান, নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন শুরু হবে, এবং কারাবন্দি ভোটাররাও যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

Tags: ইসি আনোয়ারুল ইসলাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম