Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুদ্ধের ক্ষতি কাটাতে চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ভরসা ইরানের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫০ pm ২৯, জুলাই ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0
যুদ্ধের ক্ষতি কাটাতে চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ভরসা ইরানের

যুদ্ধের ক্ষতি কাটাতে চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ভরসা ইরানের

চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার (MANPADS) প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হাতে পেতে যাচ্ছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথম দফায় দেশটিতে সর্বোচ্চ ৪০০টি পর্যন্ত স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় যে দুর্বলতা প্রকাশ পেয়েছিল, তা কাটিয়ে উঠতেই আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে তেহরান। বিশেষ করে স্বল্প উচ্চতায় উড়তে সক্ষম যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টারের মতো হুমকি মোকাবিলায় এই প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ছয় থেকে সাত কোটি মার্কিন ডলারের এই চুক্তির আওতায় মূলত ৩০০ থেকে ৪০০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা মানপ্যাডস কেনা হচ্ছে। এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষভাবে চীনের ‘কিউডব্লিউ-১২’ এবং ‘এফএন-১৬’ ক্ষেপণাস্ত্র যুক্ত রয়েছে।

হংকংভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ঝংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে এই চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। মিডলম্যান বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চীনা সামরিক অস্ত্র প্রস্তুতকারক কোম্পানির সংযোগ ঘটিয়ে দিয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

সূত্র: আল জাজিরা

Tags: #ইরানযুদ্ধইরানচীনযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষা সংস্কার কমিটি নিয়ে মোদিকে প্রিয়াঙ্কার কটাক্ষ
  • ঠোঁটের রঙে আত্মপ্রকাশ, আজ বিশ্ব লিপস্টিক দিবস
  • যুদ্ধের ক্ষতি কাটাতে চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ভরসা ইরানের
  • দারিদ্র্যের নির্মম থাবায় থমকে গেছে তিন সন্তানের জীবন
  • সিআইডির নেতৃত্বে ব্যারিস্টার মোশাররফ হোছাইন, দায়িত্বভার গ্রহণ সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম