আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভার থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
গত ৫ জুন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের অনুমোদনে সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ফয়সাল আহাম্মেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব সামিরকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি কমল চন্দ শীল, নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং দলের জন্য ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

