দীপক কুমার দেব নাথ, সরাইল (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি:
বাংলা এফ এম নিউজ পোর্টালের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী, কলাকুশলী ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিষ্ঠার পর থেকে বাংলা এফ এম বস্তুনিষ্ঠ সংবাদ, তথ্যবহুল প্রতিবেদন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে পাঠকদের আস্থা অর্জন করেছে। এই সাফল্যের পেছনে রয়েছে পাঠকদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা।
আমি বাংলা এফ এম পরিবারের একজন সদস্য হতে পেরে সত্যিই গর্বিত। আমার বিশ্বাস, আগামীতেও বাংলা এফ এম তার পেশাদারিত্ব, সততা ও দায়বদ্ধতার মাধ্যমে পাঠকদের হৃদয়ে স্থান করে নেবে।

