Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড পেলেন সালমান মাহমুদ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩১ pm ১৬, মে ২০২৬
in অন্যান্য
A A
0

ব্যবসায়িক দক্ষতা, সামাজিক দায়িত্ববোধ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন কুঞ্জ ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান মাহমুদ।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে দেশের ব্যবসা, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক অবদানকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বছর “ইয়ং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার” (আবাসন খাত) হিসেবে সালমান মাহমুদকে সম্মাননা দেওয়া হয়। আবাসন শিল্পে তার অবদান, উদ্যোক্তা হিসেবে সাফল্য এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রয়াত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয় এবং দেশের বিভিন্ন খাতে অবদান রাখা ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Tags: মাহমুদসালমানসিএসআর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাবেক উপদেষ্ঠা বিধান রনজনের মাতা মাধবী রায় পরলোকে
  • সৌদি আরবের বিমানবন্দর ও স্থাপনায় পাল্টা হামলার হুমকি হুথিদের
  • রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি ‘মাস্টার শুক্কুর’ গ্রেফতার
  • মধ্যনগরে একাধিক কর্মসূচিতে এমপি কামরুজ্জামান কামরুল
  • প্রতিটি উপজেলা হাসপাতালে চালু হবে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম