জাহিদুল ইসলাম,সখিপুর (টাঙ্গাইল )প্রতিনিধি :
সখিপুর উপজেলার যে সকল কৃতি শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে সে সকল কৃতি শিক্ষার্থীদের সমন্বয়ে ২০০৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয় সখিপুর উপজেলা স্টুডেন্ট (সাস) এসোসিয়েশন অব বাংলাদেশ।
কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন নির্বাচিত হয়েছিল সৈয়দ ইউনুস আলীম ও প্রতিষ্ঠাতা মহাসচিব নির্বাচিত হয়েছিল এম এইচ ওয়ারেছ। সংগঠনটি সখিপুরের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও সাস এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির আহবায়ক মো: নূর আলম (রাজশাহী বিশ্ববিদ্যালয়), যুগ্ম আহবায়ক: রাসনা শারমিন রিতু (ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়), তানভীর আহম্মেদ (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়), ওয়াসিম আকরাম (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়), খাদিজা আক্তার (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়), সদস্য সচিব মো: পলাশ (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আজিজুল (গ্রীণ ইউনিভার্সিটি), হিমেল আহম্মেদ (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়) মনোনীত হয়েছেন। উক্ত সংগঠনের নিয়মানুবর্তিতা অনুসরণ করে প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও প্রতিষ্ঠাতা মহাসচিব এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদিত হয়। এ সময় সাস এসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সদস্যবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন।
সখিপুর উপজেলা স্টুডেন্ট (সাস) অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ইউনুস আলীম বলেন,
সখিপুরের স্বচ্ছল ও অস্বচ্ছল সকল পরিবারের ছেলেমেয়েরা যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল প্রকার সহযোগিতা থেকে শুরু করে সখিপুরের পিছিয়ে পরা তৃনমূল শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পাশাপাশি শিক্ষার্থীদের ভাতৃত্ববোধক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সখিপুর উপজেলায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (সাস) অব বাংলাদেশ গঠন করা হয়েছে।

