বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীতে জুমার নামাজের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে।
১৭ এপ্রিল শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ নগরীর সদর রোডে এ মিছিল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়া এক মিনিটের একটা ভিডিওতে দেখা যায়, বরিশাল নগরীর কাকলীর মোর থেকে আওয়ামী লীগের একটি মিছিল জেলা স্কুলের দিকে যাচ্ছে। এবং মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরিহিত।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল মামুন উল ইসলাম জানান, জুমার নামাজের সময় যখন সবাই মসজিদ নামাজ আদায়রত সেই সুযোগে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ব্যানারে ১০/১২ জন লোক ঝটিকা এই মিছিলটি করে। তিনি জামান মিছিলকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

