Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ৭৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৮ pm ১৭, এপ্রিল ২০২৬
in কৃষি
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৭৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেল ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেচুর রহমান।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন সময় প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, সময়মতো কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা গেলে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Tags: কুমিল্লার ব্রাহ্মণপাড়াবিনামূল্যে বীজ ও সার বিতরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্ব গ্রন্থ দিবস: বই পড়ে মানুষ আসলে কী পান!
  •  আখাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
  • রংপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ, অনুপস্থিত ৫১০ শিক্ষার্থী
  • পুলিশের অভিযানে কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
  • তালতলীতে ভুয়া ডাক্তার আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম