Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রিহ্যাব নির্বাচনে ২৯ নং ব্যালটে ভোট চাইলেন প্রগতিশীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৫ pm ১৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার:

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ জসিম উদ্দিন। ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি, যার ব্যালট নম্বর ২৯।

মোহাম্মদ জসিম উদ্দিন একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী। তিনি বর্তমানে উত্তরণ প্রপার্টিজ লিমিটেড ও রুহামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা কনস্ট্রাকশন-এর সিইও, ওসাকা জিসাক লিমিটেড-এর চেয়ারম্যান এবং বিন ফুড এন্ড রেস্টুরেন্ট-এর ডিরেক্টর হিসেবে সফলতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

নির্বাচনী প্রচারণা চলাকালে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “সততা ও দক্ষতার সমন্বয়ে একটি সদস্য ও ব্যবসায়ীবান্ধব রিহ্যাব গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। রিহ্যাব সদস্যদের দীর্ঘদিনের সমস্যা নিরসন এবং আবাসন খাতের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “নির্বাচনে ভোটাররা যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করছি, ২৯ নং ব্যালটে ভোট দিয়ে ভোটাররা আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।”
উল্লেখ্য, মোহাম্মদ জসিম উদ্দিন একজন উচ্চশিক্ষিত। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বি অনার্স, এম এ ডিগ্রী লাভ করেন। তিনি এমবিএ, এবং আইন পেশায় (এলএলবি) ডিগ্রিধারী। তাঁর এই শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা আবাসন খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সাধারণ ভোটার ও ব্যবসায়ীরা।

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে রিহ্যাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়: শিক্ষামন্ত্রী
  • গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের প্রস্তুতি সভা
  • দিনাজপুরে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
  • ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম