দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি দুজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৭ জনের, আর সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন।
এছাড়া একই সময়সীমায় সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে ১৭৪ জনের এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৪৬৭ জনে।

