Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪২ pm ১৭, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ এপ্রিল আমিনুল ইসলাম নামের এক ভুক্তভোগী এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার নামজারি/খারিজ সংক্রান্ত বিষয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। একটি নামজারির আবেদন করার পর তাকে ঘুষ প্রদান না করায় তিনি আবেদনটি নামঞ্জুর করেন। নামজারির বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ২০ হাজার টাকা দাবি করে বলেন টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র দিলে আবেদন পার করে দেয়া হবে।

পরে প্রয়োজনীয় কাগজপত্র/দলিলসহ ৫ হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেয়ার আশ্বাস দিলে তিনি নিজে আবেদন করে নামজারি মঞ্জুর করে দেন। কিন্তু একটি মূল দলিল রেখে দেন। ইতিপূর্বে অভিযোকারীর মায়ের একটি জমির নামজারি করতে তিনি ৬ হাজার টাকা নেন। দীর্ঘদিন ঘোরানোর পর কাজটি সম্পন্ন করেন। এছাড়া উক্ত জমির খাজনা ২০২১ সাল পর্যন্ত পরিশোধিত থাকা সত্ত্বেও তিনি ৩৫ বছরের বকেয়া দেখিয়ে দাখিলা প্রদান করেন।

অভিযোগে উল্লেখ্য করা হয় ওই কর্মকর্তার সাথে হওয়া কথোপকথনের কলরেকর্ডসহ প্রয়োজনীয় প্রমাণাদি অভিযোগকারীর নিকট সংরক্ষিত আছে।
সরেজমিনে গিয়ে একাধিক ভূক্তভোগীর সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান , ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার বিভিন্ন সময় হয়রানি সহ খারাপ আচরণ করে থাকেন।
এবং তিনি টাকা ছাড়া কোন কাজ করেন না। ভূমি সেবা গ্রহণে হয়রানির শিকার ভুক্তভোগীদের দাবি সুষ্ঠু তদন্ত পূর্বক দূর্নীতিপরায়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অনিয়ম বন্ধ করা হোক।

এবিষয়ে ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার বলেন, অভিযোগ কারি আমার জামাই। আমি কি তার কাছে টাকা চাইতে পারি? তাদের এইসব দাবি মিথ‍্যা।
তবে তিনি জমির খাজনা ২০২১ সাল পর্যন্ত পরিশোধিত থাকা সত্ত্বেও ৩৫ বছরের বকেয়া দেখিয়ে দাখিলা কিভাবে আদায় করলেন এমন প্রশ্নের সদউত্তর দিতে পারেনেনি।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি দেখে আপনাকে জানাবো।

Tags: অপরাধদুর্নীতিপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মতলবে ছাত্র বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার
  • শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন অবস্থান জানাল ভারত
  • হরমুজ প্রণালী খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন
  • শ্রীমঙ্গলে তেল মজুদে কারসাজি, আটক ১
  • বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ; আমেরিকার ওপর ইতিহাসের বৃহত্তম অবরোধ!

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম