Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সম্প্রীতির বার্তায় সিলেটে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ১৭, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
সম্প্রীতির বার্তায় সিলেটে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন

সম্প্রীতির বার্তায় সিলেটে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন

উৎপল বড়ুয়া, সিলেট:

সিলেটে বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় সম্প্রীতির আবহে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্ত-অনুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের সংস্কৃতিই দেশের অন্যতম শক্তি বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।

Tags: সম্প্রীতির বার্তায় সিলেটে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল
  • বন্যাদুর্গতদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী হেলাল
  • কুড়িগ্রামে বিজিবির অভিযানে গাঁজা, ইয়াবা সহ ৩ চোরা কারবা‌রি আটক
  • যুক্তরাষ্ট্রের দুই রাডার স্থাপনা ধ্বংসের দাবি ইরানের
  • সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম