Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনসিপিকে ইঙ্গিত করে রাশেদ খাঁনের মন্তব্য, ‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৫ pm ০৪, অগাস্ট ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
এনসিপিকে ইঙ্গিত করে রাশেদ খাঁনের মন্তব্য, ‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’

এনসিপিকে ইঙ্গিত করে রাশেদ খাঁনের মন্তব্য, ‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি দলটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের কয়েক মাসের কর্মকাণ্ড নিয়ে যারা সমালোচনা করছেন, অতীতে দীর্ঘ সময় তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। সে সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, সে প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি মাতুয়াইলের ১৭ শহীদের কবরের প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেন, সেখানে শহীদ পরিবারের ক্ষোভের মুখে কয়েকজন রাজনৈতিক নেতা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। তার ভাষ্য, জনগণের অনুভূতিকে গুরুত্ব না দেওয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রাশেদ খাঁনের দাবি, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে না পারায় এনসিপি কাঙ্ক্ষিত জনসমর্থন পায়নি। তিনি বলেন, দলটি নিজেদের শক্তি সম্পর্কে যে ধারণা করেছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।

একই পোস্টে তিনি এনসিপির নেতা নাহিদ ইসলামের পূর্বের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াতের সঙ্গে রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি মন্তব্য করেন, “ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না।”

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী মতের প্রতি সহনশীলতা দেখানো হয়নি। পাশাপাশি তিনি দাবি করেন, গত ১৮ মাসের বিভিন্ন রাজনৈতিক ঘটনার মূল্যায়ন জনগণ করছে এবং তার প্রভাব বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রতিফলিত হচ্ছে।

Tags: এনসিপিজামায়াতরাশেদ খাঁন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস
  • স্বাবলম্বী করতে রাণীশংকৈলে ১২৬ নারীর হাতে সেলাই মেশিন
  • মৌলভীবাজারে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • জকসু ভিপিকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
  • মাদারীপুরে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম