Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৃহশ্রমিক ও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষের অধিকার নিশ্চিতে র‌্যালি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৩ pm ০৬, মে ২০২৬
in অন্যান্য
A A
0

সানোয়ার হোসেন,

আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে গৃহশ্রমিক ও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষের শ্রম অধিকার, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে রাজধানীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আশার আলো সোসাইটি ও নারী মৈত্রী ।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত গৃহশ্রমিক ও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ এতে অংশ নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও অনিরাপদ কর্মপরিবেশের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ন্যায্য মজুরি, আইনি সুরক্ষা, সামাজিক স্বীকৃতি ও মর্যাদাপূর্ণ জীবনের দাবি জানান।

সমাবেশ থেকে লিঙ্গীয় বৈচিত্র্যের জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন কর্মসংস্থান, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ, সমান কাজে সমান মজুরি এবং শ্রম আইনে তাদের স্বীকৃতি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।

অন্যদিকে গৃহশ্রমিকদের জন্য শ্রম আইনে অন্তর্ভুক্তি, নির্ধারিত কর্মঘণ্টা, বিশ্রাম, বেতন-ভাতা নিশ্চিত করা, নিবন্ধন ব্যবস্থা চালু করা এবং অসুস্থতা বা দুর্ঘটনায় চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থার দাবি তোলা হয়।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমন্বিত কার্যক্রম জরুরি।
অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় ‘আমরাই পারি’ জোটের অধীনে ইসিস্যাপ (ECSAP) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

 

Tags: #গৃহশ্রমিক#লিঙ্গীয়_বৈচিত্র্য#শ্রম_দিবস#সামাজিক_ন্যায়ঢাকাপ্রেসক্লাবমানবাধিকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁর ধামইরহাটে চোরাই মালামালসহ ৪ চোর আটক
  • গৌরীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের দাবি
  • ময়মনসিংহে কওমি মাদরাসার শিক্ষক ধর্ষণ মামলায় গ্রেপ্তার
  • ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • গৃহশ্রমিক ও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষের অধিকার নিশ্চিতে র‌্যালি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম