Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে ভেজাল জুস কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৪ pm ১০, মার্চ ২০২৬
in বাণিজ্য
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভেজাল জুস ও এডিবেল জেলি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (৯ মার্চ ২০২৬) ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর এলাকায় অবস্থিত ‘ফিবা ফুড এড বেভারেজ’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে যথাযথ নিবন্ধন ছাড়াই জুস, এডিবেল জেলি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন ও মজুদ করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্যে ব্যবহার অনুপযোগী ফ্লেভার ও বিভিন্ন কেমিক্যাল সংরক্ষণ করা হয়েছে, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানে সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এ সময় ভেদরগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ.এম. আক্তার এবং আনসার সদস্যদের একটি দল সহায়তা প্রদান করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: বাণিজ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত
  • খাল পুনঃখনন শেষে টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও
  • ঢাকা কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
  • জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • হাসিনাকে রক্ষায় গোপন সভা করা ববি শিক্ষকদের দুবছরেও বিচার হয়নি 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম