Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৫ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি নোবিপ্রবির ফার্মেসী বিভাগের অধ্যাপক এবং ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোবিপ্রবি আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরে বিকেলে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর নিকট নবনিযুক্ত উপ-উপাচার্য যোগদান পত্র হস্তান্তর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রসঙ্গত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে বি.ফার্ম (B.Pharm) এবং এম.ফার্ম (M.Pharm) ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা ও পিএইচডি (Ph.D.) ডিগ্রী সম্পন্ন করেন এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ JSPS পোস্ট ডক্টরাল ফেলোশিপ (২০১৪-২০১৬) সম্পন্ন করেন। তাঁর প্রধান গবেষণার ক্ষেত্র হলো ফার্মাকোলজি (Pharmacology) এবং ফার্মাকোজেনেটিক্স (Pharmacogenetics) । তিনি মূলত বাংলাদেশের মানুষের অটিজম স্পেকটার্ম ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডায়াবেটিস, জরায়ুমুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ফার্মাকোজেনোমিক্স নিয়ে কাজ করছেন।

অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের ২০০ টি গবেষণা প্রকাশনা আছে। যার মধ্যে ১৮৮ টি আন্তর্জাতিক জার্নালে। তিনি গবেষণার জন্য ইউজিসি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ৪০ টির ও বেশি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তাঁর গুগল স্কলার সাইটেশন সংখ্যা ৪৩৭০।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘বনলতা সেন’ যেন ইতিহাসের পাতায় থাকবে: অর্চিতা স্পর্শিয়া
  • চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিরিট বোটে দুর্ধর্ষ ডাকাতি
  • হাঁস পালনে বদলাচ্ছে নারীদের জীবন
  • ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২
  • সাইবার সুরক্ষা আইনে পরিবর্তন: কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন বিধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম