Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিল্লিতে প্রবেশে বাধা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৫ am ১৫, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ও রহস্যজনক আচরণের প্রতিবাদে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আগাম বার্তা থাকা সত্ত্বেও বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখায় বিষয়টিকে আত্মসম্মানে আঘাত হিসেবে বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নেন।

সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। এই সফরের বিষয়ে গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) সন্ধ্যায় ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। কোনো স্পষ্ট কারণ না জানিয়েই তাকে দীর্ঘ আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তাও নিশ্চিত করা হয়নি।

এমন পরিস্থিতিতে নিজের এবং দেশের সম্মান রক্ষার্থে তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাসপোর্ট ফেরত চান এবং ভারত সফরের সিদ্ধান্ত বাতিল করে দেশে ফেরার ঘোষণা দেন। পরিস্থিতি বেগতিক দেখে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।

এরপর রোববার রাতেই তিনি তৃতীয় একটি দেশ হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরের মধ্যেই তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

Tags: তথ্য উপদেষ্টাদিল্লিভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছয় বছর ধরে বিছানায় পঙ্গু রিকশাচালক নকির
  • বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সুইডেনের নায়ক ইয়াসিন
  • ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান মিয়া, ‘অসুস্থতার নাটকের’ অভিযোগ
  • আজকের মুদ্রার রেট: ১৫ জুন ২০২৬
  • হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম