Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান মিয়া, ‘অসুস্থতার নাটকের’ অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ১৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ ইকরাম হাসান, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:

ধর্ষণের পর গর্ভপাত বা ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশের পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন জিসান সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মামলার বাদীকে বিয়ে করা এড়ানো এবং আদালতে হাজির হওয়া ঠেকাতে তিনি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে অসুস্থতার নাটক সাজিয়ে রেখেছেন।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও তাঁর ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসান মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ওই ভুক্তভোগী নারীকে বিয়ে করা থেকে বাঁচতে জিসান নিজেই প্রথমে একটি অপহরণের নাটক সাজিয়েছিলেন।

পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর শুরুতে তিনি পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন। কিন্তু যখনই তিনি জানতে পারেন যে ওই নারীর দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ঠিক তখন থেকেই তিনি রহস্যজনকভাবে চোখ বন্ধ করে ফেলেন এবং আর চোখ খুলছেন না।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশি পর্যবেক্ষণ নিশ্চিত করেছে যে জিসানের শরীরে কোনো শারীরিক জটিলতা নেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। মূলত ধর্ষণের মতো গুরুতর মামলায় আইনি প্রক্রিয়া ও আদালতে সোপর্দ হওয়া বিলম্বিত করতেই তিনি এই কৌশল বেছে নিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে তিনি হাসপাতালে পুলিশের নজরদারির মধ্যে আছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে হাওর থেকে অজগর উদ্ধার,বন বিভাগে হস্তান্তর
  • চরমাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন
  • প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ পরিচালক প্রকৌ. বি.এম. শরিফুল ইসলামের বিরুদ্ধে
  • নকশা অনুমোদনের গতি ফিরতেই চাঙা বরিশালের আবাসন খাত
  • মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনে ব্যাপক প্রস্তুতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম