Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৭ এপ্রিল পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৭ pm ১৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে অবস্থিত ‘জিয়ার খাল’ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে খালটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি স্হানীয় মানুষের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের নাব্যতা বৃদ্ধি, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জানা গেছে, দীর্ঘ ৫০ বছর পর পুনঃ খনন হতে যাচ্ছে জিয়া খাল। ২৭ এপ্রিল এ খালের পুনঃ খনন উদ্বোধন করবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। তার
আগমনকে কেন্দ্র করে অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব একে এম শাহাবুদ্দিন, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোয়া সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জানানো হয়, জিয়ার খালকে ঘিরে দ্রুত উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হবে। পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এলাকাটিকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে এই অঞ্চলটি দর্শনার্থী ও আগত অতিথিদের কাছে ইতিবাচকভাবে উপস্থাপিত হয়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ও উদ্বোধনের অপেক্ষায় খুশিতে পথ চেয়ে বসে আছেন যশোরের শার্শায় দলীয় নেতা কর্মিসহ সর্বসাধারন। কৃষকদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ও আশার সঞ্চার হয়েছে। #

Tags: তারেক রহমানপুনঃখননপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজ্ঞান মেলায় কুমিল্লার সেরা ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল
  • প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • পাঁচবিবিতে পানি নিস্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ
  • কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুক গ্রেপ্তার
  • ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে; নতুন ইউনিয়ন নিয়ে সুখবর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম