Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৭ pm ২২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, মাদক
A A
0

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। লাকসাম থানা পুলিশ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পৌরসভার কোমারডোগা এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

পুলিশের খাতায় শীর্ষ মাদক কারবারি ওমর ফারুক (২৫) লাকসাম পৌরসভার কোমারডোগা বাশার সর্দার বাড়ীর আবুল বাশার সর্দারের ছেলে। পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরির মামলা রয়েছে। এছাড়াও লাকসাম থানায় ২টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারকালে সে কাদামাটি মাড়িয়ে পালানোর চেষ্টা করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদ আহম্মেদ জানান, শীর্ষ এ মাদক কারবারিকে অনেকদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ গ্রেপ্তারকালে মাদকদ্রব্য রাখার অপরাধে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

অপরদিকে, উপজেলার বিজরা এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মোঃ হারুনুর রশিদকে (৪৫) উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিজরা এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা
  • নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন
  • জকসুর উদ্যোগে ৩০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রি আইইএলটিএস করার সুযোগ
  • জকসুর উদ্যোগে ৩০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রি আইইএলটিএস করার সুযোগ
  • ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, তদন্তের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম