Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে; নতুন ইউনিয়ন নিয়ে সুখবর

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ২২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে নতুন একটি ইউনিয়ন গঠনের প্রস্তাবনায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশল ঈদগাহ মাঠে আয়োজিত এ গণশুনানিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

প্রস্তাবিত ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘বরিশল ইউনিয়ন’, যা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে আখাউড়ায় পাঁচটি ইউনিয়ন রয়েছে; নতুন ইউনিয়ন গঠিত হলে সংখ্যা দাঁড়াবে ছয়টিতে।

যে ছয়টি গ্রাম নিয়ে ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো—বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি। এসব গ্রাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত।

গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ বিষয়ে ইতিবাচকভাবে এগোনোর আশ্বাস দেন। তিনি বলেন, “আখাউড়ার সঙ্গে যুক্ত হতে আগ্রহীদের মতামত শুনেছি। তাদের যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, ভৌগলিকভাবে আখাউড়ার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় দীর্ঘদিন ধরেই তারা ওই উপজেলার সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছেন।

গণশুনানিতে অংশ নেওয়া একাধিক বাসিন্দা বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ দৈনন্দিন প্রয়োজনীয় সেবার জন্য তাদের আখাউড়ার ওপর নির্ভর করতে হয়, অথচ প্রশাসনিকভাবে তারা জেলা সদরের সঙ্গে যুক্ত থাকায় নানা ভোগান্তিতে পড়তে হয়।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগে আবেদন করার পর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ও মতামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

 

 

Tags: গণশুনানিপ্রশাসনিক পরিবর্তনব্রাহ্মণবাড়িয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা
  • নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন
  • জকসুর উদ্যোগে ৩০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রি আইইএলটিএস করার সুযোগ
  • জকসুর উদ্যোগে ৩০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রি আইইএলটিএস করার সুযোগ
  • ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, তদন্তের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম