নবীন মাহমুদ:
ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়ি গ্রামের নুরুল ইসলাম দ্বীনিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
উদ্যোগ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন।
সকালে হাফিজিয়া মাদ্রাসার ছোট্ট শিশু ছাত্রদের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে ছাত্ররা তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে দেশনেত্রীর সুস্থতা কামনা করেন।
আবু সায়েম আকন জানান, নিজের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন থাকলেও তিনি সব আয়োজন বাতিল করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এ দোয়া ও মিলাদ পরিচালনা করেন। তিনি বলেন, “দেশনেত্রীর সুস্থতার চেয়ে আমার কাছে কোনো আয়োজন বড় নয়। তার সুস্থতাই আমাদের সবার কামনা। দোয়া মাহফিলে স্থানীয় ছাত্র, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

